ক্যাম্পাস
নোবিপ্রবিতে প্রথমবার চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের ইফতার মাহফিল ও নবীনবরণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো চাটগাঁইয়া নোবিপ্রবিয়ানদের উদ্যোগে ইফতার মাহফিল ও ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক ড. এমডি মনিরুল ইসলাম।
অর্ণব-জুনাঈদ নেতৃত্বে কুবি'র নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবেদ মো: জুনাঈদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো: হাসান অন্তর ও সাধারণ সম্পাদক নাজমুল হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
কুবিতে 'উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং-২০২৫' এর ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ আবদুল কাইয়ুমের স্মরণে ‘উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫’-এর আয়োজন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনাল পর্বে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম দীপশিখা এবং রানারআপ হয়েছে টিম তারুণ্য। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসাশিক্ষা অনুষদের হলরুমে বিতর্কের ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরণ করা হয়। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
কুবি শিক্ষককে অপহরণ: অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল অপহরণের শিকার হয়েছেন। এ সময় তার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষিকার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, বিচারের দাবিতে ফোকলোর বিভাগে তালা
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ এনে সুষ্ঠু বিচার দাবিতে বিভাগের মূল ফটকে তালা দিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
রাকসুর জিএস আম্মারে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বেপরোয়া আচরণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার শারীরিক ভাষা, চলন-ফেরন ও ভাষণ-বচন সকলেই অসভ্য এবং কাউকে তোয়াক্কা করেন না। তুচ্ছ বিষয় নিয়েও তিনি উত্তেজনা সৃষ্টি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার পর ফেরার পর থেকেই তার অসভ্য আচরণ অব্যাহত রয়েছে।
রমজানে ডাইনিয়ের খাবারের মানোন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল এবং সাদ্দাম হোসেন হলের ডাইনিং এর মানোন্নয়ন ও রমজানে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন সমস্যা সমাধানে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে উক্ত হল প্রভোস্টদের নিকট এ স্মারকলিপি প্রদান করেন স্ব স্ব হল ছাত্রদলের নেতাকর্মীরা।
ডাকসু নেতা মোসাদ্দেককে মেরে ডাস্টবিনে ফেলে দেওয়ার হুমকি
অজ্ঞাতনামা নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। মোসাদ্দেক অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১টা ৩৮ মিনিটের দিকে ডাকসু অফিসে অবস্থান করার সময় তার মোবাইলে একটি অজ্ঞাতনামা ভারতীয় নাম্বার থেকে কল আসে।
নির্বাচনে বিএনপির বিজয়, জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন
জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ আয়োজন
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক আয়োজন ‘বরকতের বারিধারা’। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বর্ণাঢ্য স্বাগত র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনাকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার এবং সদস্য সচিব ড.মোহাম্মদ জুলহাস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির শোক প্রকাশ ও নিন্দা জানানো হয়।