ক্যাম্পাস
কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদের অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সনদ জালিয়াতির চেষ্টা: প্রতিরোধে সোচ্চার নোবিপ্রবি প্রশাসন
সনদ জালিয়াতির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিজিটাল যুগে জাল সনদ তৈরির ঝুঁকি বাড়লেও, সনদের বিশ্বাসযোগ্যতা রক্ষায় আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ভুয়া সনদ ব্যবহার সংক্রান্ত অভিযোগ সামনে আসার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক সনদের সত্যতা যাচাই প্রক্রিয়া আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও নারীর উপর সহিংসতার প্রতিবাদে উত্তাল ইবি
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'যে দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারের জন্য ছাত্র-জনতাকে রাজপথে নামতে হয়, তা চব্বিশ-পরবর্তী বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার মাঠে নামি, আন্দোলন করি, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ও দেশের আইনের সুশাসনের কোনো পরিবর্তন দেখি না। আজ ক্ষমতার পালাবদল হলেও এক পক্ষ বিদায় নেওয়ার পর অন্য পক্ষ একই কায়দায় ধর্ষণ ও নির্যাতন শুরু করেছে।'
কুয়েট ভিসি ‘অবাঞ্ছিত’, বাসভবন ‘ঘেরাও’ করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার বাসভবন ঘেরাওয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত আটটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে গিয়ে এ ঘটনা ঘটায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও মূল ফটকেও ‘ভিসি অবাঞ্ছিত’ লেখা ব্যানার টানানো হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'পিঠা উৎসব-১৪৩২' অনুষ্ঠিত
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে ‘পিঠা উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্টল স্থাপন করেন। স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে নজরুল বিশ্ববিদ্যালয় সাদা দলের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন 'সাদা দল'। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. মিজানুর রহমান ও সদস্য সচিব প্রফেসর মো. তানজিল হোসেন স্বাক্ষরিত এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।
কুবির অর্থনীতি ক্লাবের নেতৃত্বে আসাদ-মাহফুজুল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের সহযোগী সংগঠন 'অর্থনীতি ক্লাবে'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আসাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাহফুজুল হক। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামীমুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য -অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় উপাচার্য এ শুভেচ্ছা জানায়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে।'
কুবিতে ফেনী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোস্তাফিজ–জিয়াউল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘ফেনী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি ’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিয়াউল হক। বুধবার (১৮ফেব্রুয়ারি) সদ্য বিদায়ি সভাপতি বেলাল হোসাইন মামুন ও সাধারণ সম্পাদক জাহিদুল হক ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
জবিতে ছাত্রদলের আয়োজনে 'গণতন্ত্রের বসন্ত' উৎসব অনুষ্ঠিত
ফাল্গুনের আনন্দকে ভাগাভাগি করে নিতে 'আগুনরাঙা ফাগুনে আবারও উচ্চারিত হোক গণতন্ত্রের শপথ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে 'গণতন্ত্রের বসন্ত' শীর্ষক সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জবি শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
লিখিত বক্তব্যে হত্যার স্বীকারোক্তি দিলেন ঘাতক ফজলু
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় অভিযুক্ত কর্মচারী ফজলু বিষয়টি লিখিতভাবে স্বীকার করেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইমাম হোসেন বরাত জানা গেছে যে, গত বুধবার (৪ মার্চ) রাতে পুলিশের উপস্থিতিতে ফজলু-র কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়।
রমজানে ইবি শিক্ষার্থীরা পাচ্ছে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'। জানা যায়, সাহরিতে সকল হলের ডাইনিং ম্যানেজারদের কাছে আগে থেকেই রাখা নির্দিষ্ট খাতাতে শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া সেন্ট্রাল ফিল্ডে সবাই একসাথে বসে ইফতার করা হবে। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে।