ঢাবিতে লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোররাতে এক তরুণের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে আরেক শিক্ষার্থীকে দেখা গেছে, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার বলে তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।

তবে এ ঘটনায় জড়িত বলে যাদের নাম উঠে এসেছে, তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে আহমেদ রাকিবকে ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে শাহরিয়ার তুষারের নম্বরে কল করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভিডিওতে দুই নারীকে দেখা যায়, যাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে যান ওই তরুণ। ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাতে দেখা যায়। তিনি ভিডিওতে বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে তাঁরা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাঁদের হেনস্তা করা হয়।

ভিডিওতে ওই নারী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ছাত্র তাঁদের ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ক্ষোভ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁরা নিজেদের নিরাপদ মনে করেন না এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকেই নির্যাতনের শিকার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা-র উপপরিদর্শক স্বপন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভিডিওটি তাঁরা দেখেছেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন