বিনোদন
জন্মদিনে কেক না কাটার কারণ জানালেন জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আজ জন্মদিন পালন করছেন। দীর্ঘদিন ধরে অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মন জয় করে আসা এই তারকার জীবনযাপন ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। একসময় জন্মদিনে কেক কেটে উদযাপন করলেও ২০১৭ সালের হোলি আর্টিজান হামলার পর থেকে তিনি আর কেক কাটেন না। এ দিন শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেক তিনি ভবনের নিরাপত্তাকর্মী এবং আশপাশের মানুষের মধ্যে বিলিয়ে দেন।
স্পাইডারম্যানের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ে মেসি, পারিশ্রমিক নিয়ে তুমুল আলোচনা
ভিডিওতে শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। এ সময় হাতে একটি ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে উপস্থিত হন মেসি। পরে পিটার পার্কার স্পাইডারম্যানের রূপে হাজির হলে ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে।হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।
তারকা থেকে নিঃস্ব ভারত ভূষণ
একসময় হিন্দি চলচ্চিত্রের রোমান্টিক নায়কদের অন্যতম ছিলেন ভারত ভূষণ। তাঁর ছবি মানেই ছিল দর্শকদের ভিড়, আর গান মানেই সুরের মুগ্ধতা। উনিশশ পঞ্চাশের দশকে ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি পাওয়া এই অভিনেতার জীবন শেষ হয়েছিল চরম আর্থিক সংকট ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে।
শোভিতাকে ইঙ্গিত করেই কি মন্তব্য সামান্থার?
NULL
আমিরের তৃতীয় বিয়ে, লাভ জিহাদ’ অভিযোগে আন্দোলনে বজরং দল
তৃতীয় বিয়ের পর বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে ভারতের বিহারের ফোর্বসগঞ্জ এলাকায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ফোর্বসগঞ্জে বজরং দলের কর্মীরা আমির খানের কুশপুতুল দাহ করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘ভারত ছাড়ো’ স্লোগানও দেওয়া হয়।
নতুন রূপে চমক দিতে আসছেন শ্রদ্ধা
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘এথা’র ঝলক, যেখানে মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঝলক প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, সাজসজ্জা এবং চরিত্রে নিজেকে উপস্থাপনের প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান ‘অ্যাপোনিয়া’র দায়ের করা মামলায় আদালত এই আদেশ দিয়েছেন।
মালদ্বীপে হাঙরের মাঝে কেয়া পায়েল
ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও নিজের মতো সময় উপভোগ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে পরিবারের সঙ্গে মালদ্বীপে অবস্থান করছেন তিনি। সাগর, নীল জলরাশি আর অবকাশযাপনের নানা মুহূর্তের ছবি-ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ভিডিও প্রকাশ করেন কেয়া। সেখানে দেখা যায়, ঝিনুকের আকৃতির একটি পুল লাউঞ্জারে শুয়ে আছেন তিনি। আর তার ঠিক নিচেই পানিতে ঘুরে বেড়াচ্ছে একাধিক হাঙর।
জাঁকজমক নয়, ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান
বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন আমির। অভিনেতা জানান, এই বিয়ে হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া বড় কোনো আয়োজন থাকছে না।আমির খান আরও বলেন, এটি একটি সাদামাটা ভাবেই হটে যাচ্ছে। নিজ বাড়িতেই বিয়ে হবে।
শাওনকে নিয়ে পুরস্কার ঘোষণায় তীব্র বিতর্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আম্মার অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনকে লক্ষ্য করে সহিংসতাকে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি শাওনকে জুতা দিয়ে আঘাত করলে এক লাখ টাকা এবং আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের হলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্বল্প বাজেটের ‘অবসেশন’-এর বিশ্বজয়
NULL