জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলান এ ঘোষণা দেন। অধ্যাপক ড. নুরুল ইসলাম ২০১১ সালে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলান এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. নুরুল ইসলাম ২০১১ সালে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ১৯৯২ ও ১৯৯৩ সালে যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (থিসিস) সম্পন্ন করেন।
এছাড়া, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি