কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মাসি অ্যালমনাই সোসাইটির নেতৃত্বে আশরাফুল-শাওন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ' কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মাসি অ্যালামনাই সোসাইটি'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন শাওন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, নির্বাচন কমিশনার প্রভাষক মো: সাদ্দাম হোসেন এবং প্রভাষক মো: কাউসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয়ন্ত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে রনি দাস,দপ্তর সম্পাদক হিসেবে এমডি নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: আবু হানিফ।

এছাড়াও সদস্য কল্যাণ ও জনসম্পৃক্ততা সম্পাদক হিসেবে কাউসার হামিদ জীবন,শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে জেরিন তাসনিম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তানিমা তাবাসসুম প্রভা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তাওহিদা আক্তার এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাসুদুর রহমান, উৎপল কুমার রায়, শাহরিয়ার মোহাম্মদ সোহান এবং তানভীরুল ইসলাম।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন বলেন, '২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের ফার্মেসী বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং স্বাস্থ্যসেবা ও গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এলামনাই এসোসিয়েশন হবে সেই সেতুবন্ধন, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, ক্যারিয়ার সহায়তা এবং গবেষণার সুযোগ তৈরি করবে।'

তিনি আরও বলেন, 'আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো এলামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা,শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানো,ফার্মেসী গবেষণা ও জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমাজের কল্যাণে এলামনাইদের অবদান নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে এই এসোসিয়েশনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে পারব, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরবকে আরও উজ্জ্বল করবে।'

নব নির্বাচিত সভাপতি আশরাফুল রহমান ভূঁইয়া বলেন,' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী হিসেবে এবং নবনির্বাচিত সভাপতি হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাই সোসাইটির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। এই বিভাগ আমাদের পথচলার সূচনা করেছে, এটি আমাদের পরিচয় ও স্বপ্ন পূরণের ভিত্তি।'

তিনি আরও বলেন,'অ্যালামনাই সোসাইটির মূল লক্ষ্য হবে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় নেটওয়ার্ক গড়ে তোলা, বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সহায়তা করা এবং গবেষণা ও জনস্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখা। সকল অ্যালামনাই সদস্য, সম্মানিত শিক্ষক ও প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল ও কল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে দৃঢ় সংকল্পে এগিয়ে যাব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন