মালদ্বীপে কারাবন্দিদের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন উদ্যোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিতের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল মাফুশি কারাগার পরিদর্শন করেছে।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা বন্দিদের সার্বিক অবস্থা, সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। বর্তমানে কারাগারটিতে ৩৪ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রত্যেক বন্দির সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পাশাপাশি তাদের চিকিৎসাসেবা, খাদ্য, পোশাক, আবাসন, স্বাস্থ্যবিধি এবং সামগ্রিক কারা-পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। পরে কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বন্দিদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পরিদর্শন শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক রাষ্ট্রের দায়িত্ব ও মানবিক বিবেচনার আওতায় রয়েছে। কারাগারে আটক বাংলাদেশিদের মানবিক মর্যাদা, মৌলিক অধিকার এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বের অংশ। তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মালদ্বীপে আটক বাংলাদেশি বন্দিদের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।

হাইকমিশনার জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি স্থানান্তরসংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুক্তিটি কার্যকর হলে মানবিক বিবেচনায় উভয় দেশের কারাগারে আটক বন্দিরা নিজ নিজ দেশে স্থানান্তরের সুযোগ পাবেন।

তিনি বলেন, এ চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশি বন্দিরা নিজ দেশে পরিবার-পরিজনের কাছাকাছি থেকে সাজা ভোগের সুযোগ পাবেন, যা তাদের পুনর্বাসন ও সামাজিক পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার।

পরিদর্শনকারী প্রতিনিধি দলে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং মোহাম্মদ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের কল্যাণ, অধিকার, মানবিক মর্যাদা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা