ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা

ই
ইতালি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৯:০৫
মালিক মনজুর

সরকারি সফরে ইতালিতে আগমন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ইতালি শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক সহ সভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির, মইনুল আলম খোকন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এ ছাড়া রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইতালি মহিলা দল, জিয়া সাইবার ফোর্স ইতালি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অভ্যর্থনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরকারি সফরের সফলতা কামনা করেন। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতেও আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের সরকারি সফরের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

প্রবাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম