মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের খোঁজ নিল দূতাবাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএমএইচ) এবং এডিকে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাংলাদেশি নাগরিকদের পরিদর্শন করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর গ্রহণ করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করে।

উল্লেখ্য, হাসপাতাল পরিদর্শনকালে হাইকমিশনারের প্রতিনিধি দল প্রথমে এডিকে হাসপাতালে চিকিৎসাধীন মো. আবু ইউছুপের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি সম্প্রতি কর্মস্থলে দুর্ঘটনাজনিত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন এবং বর্তমানে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিধি দল কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হয় এবং সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে অনুরোধ জানায়।

পরবর্তীতে প্রতিনিধি দল আইজিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন মো. রিয়াজ, মো. বাবুল সরকার এবং মো. হান্নানের খোঁজখবর নেয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া হয়। বিশেষ করে, চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশকারী রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দল চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি এবং মানসিক সাহস জোগানোর চেষ্টা করে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয় এবং চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়।

এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, “বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো দুর্যোগের সম্মুখীন হলে তা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের কল্যাণ, চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনে নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রবাসী কর্মীরা শুধু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন না, তারা বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা, সুনাম ও শ্রমনিষ্ঠার উজ্জ্বল প্রতিনিধি। তাদের সম্মান, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমি চিকিৎসাধীন সকল প্রবাসী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সমবেদনা জানাচ্ছি।”

হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং বলেন, “আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের গৃহীত বহুমাত্রিক উদ্যোগ বিদেশে অবস্থানরত নাগরিকদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত কিংবা বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

বাংলাদেশ হাইকমিশন, মালে পুনর্ব্যক্ত করছে যে, মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের কল্যাণ, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিশন সর্বদা নিবেদিত এবং ভবিষ্যতেও মানবিক দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে তাদের পাশে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা