মেক্সিকোর বিজয় উৎসবে প্রাণ গেল ২ জনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বে জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে মেক্সিকো। তবে সেই বিজয় উদযাপনই শেষ পর্যন্ত মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। রাজধানী মেক্সিকো সিটিতে উৎসবের সময় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। মেক্সিকো সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত জনসমাগমের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম আরও একজনের মৃত্যুর খবর প্রকাশ করলেও, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো। ঐতিহাসিক এই সাফল্যের পর রাজধানীর বিভিন্ন সড়কে লাখো সমর্থক বিজয় উৎসবে অংশ নেন।

শহর প্রশাসনের হিসাবে, মেক্সিকো সিটির রাস্তায় এক মিলিয়নের বেশি মানুষ উদযাপনে যোগ দেন। বিশেষ করে অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে ছিল সবচেয়ে বেশি জনসমাগম।

ঐতিহাসিক জয়ের আনন্দে যখন গোটা দেশ উৎসবে মেতেছিল, তখন প্রাণহানির এই ঘটনা সেই উল্লাসে শোকের ছায়া ফেলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির