রাজনীতি
পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৯টা ৪৫ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ভোট প্রদান করেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহকর্মী আরাফাত রহমান কোকোর পরিবারও।
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আশায় সরগরম হয়ে উঠেছেন। দলীয় সূত্রের খবর, শতাধিক নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, কেউ ঢাকায় অবস্থান করছেন।
ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত; এনডিটিভিকে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে ‘অগ্রাধিকার’ দেবে বলে জানিয়েছেন দলটির আমির ড. শফিকুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। শফিকুর রহমান বলেন, 'ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতের জন্য অগ্রাধিকার। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা নেতাকে বিএনপির শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস
রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।
হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে ১১ দলীয় জোটের সংসদ প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। শ্যামলী জেদনী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও ধারণ করা ব্যক্তির ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!'
আজই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে জুলাই সনদে স্বাক্ষর করবে তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম জুলাই সনদে স্বাক্ষরে অংশ নেবে। তাদের মধ্যে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
১১ দলীয় জোটের নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে থাকবেন।
বিএনপিতেই থাকছেন রাশেদ খাঁন, ফিরবেন না গণঅধিকার পরিষদে
বিএনপির সঙ্গেই রাজনীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করা রাশেদ খাঁন। দীর্ঘদিন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা রাশেদ খাঁন নির্বাচনে তৃতীয় হয়েছেন। ভোট প্রচারণায় মাঠ পর্যায়ে পর্যাপ্ত কার্যক্রম করতে না পারায় তিনি জয়ী হতে পারেননি। এর ফলে নির্বাচনের পর প্রশ্ন ওঠে, রাশেদ খাঁন কি বিএনপিতেই থাকবেন, নাকি গণঅধিকার পরিষদে ফিরে যাবেন।
নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার
ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে তাদের নারী পোলিং এজেন্টদের হেনস্তা করা হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ পরিদর্শন শেষে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, 'আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রের মধ্যে প্রবেশে নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে নারী এজেন্টদের প্রতি অসম্মানজনক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাই, সকল ভোটার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দিতে সক্ষম হোক।'
এজেন্টদের কেন্দ্রের ভিতরে ঢুকতে বাধা দিয়েছে: মনীষা চক্রবর্তী
বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেছেন, ভোটের বেলা গড়ালে সার্বিক পরিস্থিতি এবং ভোটের পরিবেশ আরও স্পষ্টভাবে বোঝা যাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ডা. মনীষা চক্রবর্তী বলেন, 'গতকাল বরিশালের বিভিন্ন কেন্দ্রে আমরা পেশিশক্তির মহড়া দেখতে পেয়েছি। আমাদের এজেন্টরা যেন কেন্দ্রে না যায়, সেজন্য হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের মত বিষয় দেখতে পেয়েছি।'
হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে নিজেই হামলার সম্মুখীন হলেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলে। এ ঘটনায় তার দুই সমর্থক আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন।