লালমনিরহাট সনাকের সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি হাসনাত রানা

ল
লালমনিরহাট প্রতিনিধি (শাহিন জামান)
২৭ অক্টোবর, ২০২৬ ২৩:৪৪:০৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) লালমনিরহাট শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. কাসেম আলী। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন এসএম আবু হাসনাত রানা ও হাসিনা মাহবুব।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সনাক কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় পরবর্তী মেয়াদের জন্য তাঁদের নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক।

নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিরা আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন।

সভায় সনাকের সদস্যরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিদায়ী সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক এবং সহসভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়ার দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সনাকের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লালমনিরহাটে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।

সভায় উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি সুপেন্দ্র নাথ দত্ত এবং সদস্য মো. রফিকুল আলম খান স্বপন, স্বপ্না জামান, মো. জালাল উদ্দিন, সাধনা রায়, আশিক ইকবাল মিলন, রিয়াজুল হক সরকার, রওশন আরা বেগম ও আজিজুল হক মোল্লা বাবু। এ ছাড়া টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের