এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৩৯:২৭
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নতুন তারিখের তথ্য জানিয়েছে। সূত্রের দাবি, ফল প্রকাশ উপলক্ষে ওই দিন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে এখনো চূড়ান্ত নির্দেশনা হাতে পাননি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ৩১ অক্টোবর ফল প্রকাশের কথা শুনেছেন। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর ফল প্রকাশের সময় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এর আগে, গত ২৪ অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। পাশাপাশি ২৬ অক্টোবর ফল জানার নিয়ম ও ফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশের কথা থাকলেও সেদিন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এতে ফল প্রকাশের সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ফল প্রস্তুতের কাজ শেষ হলেও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্ধারিত তারিখে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে নতুন করে ৩১ অক্টোবর তারিখটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া বাকি।

সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হয়। এবারও একই ধরনের আয়োজন হতে পারে। তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট সময়, অনলাইনে ফল দেখার পদ্ধতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল পাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। স্থগিত পরীক্ষাগুলো শেষে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি