জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার একটি বিষয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৭ আগস্ট পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থগিত পরীক্ষাটি ২১২১০৯ কোডের এবং এটি নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত। এ পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তবে স্থগিত হওয়া পরীক্ষা ছাড়া অনার্স প্রথম বর্ষের বাকি বিষয়গুলোর পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নতুন সময়সূচি প্রকাশিত হলে তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস