তিব্বত সীমান্তে বাঁধ ভেঙে ফের বন্যার আশঙ্কা, নেপালে সতর্কতা জারি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ১৯:৫৮:২৭
সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৪৬৯ জনে পৌঁছানোর পর এবার চীন-নেপাল সীমান্তের তিব্বত অংশে নতুন করে একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আবারও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপাল কর্তৃপক্ষ।

নেপাল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তিব্বত অংশে একটি পানির বাঁধ ভেঙে যাওয়ার তথ্য তাদের কাছে এসেছে। এ অবস্থায় দুর্গত এলাকায় কাজ করা উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নতুন করে পানি বাড়ার আশঙ্কায় তিব্বতের দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতাও সাময়িকভাবে বন্ধ রেখেছে চীন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন-নেপাল সীমান্ত এলাকায় ভূমিধসের পর বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ জমে একটি বড় জলাধারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ওই জলাধারের পানি উপচে আশপাশের এলাকায় প্রবাহিত হতে শুরু করেছে।

এ কারণে দুর্গত এলাকায় থাকা উদ্ধারকারী দলগুলোকে আপাতত নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো উদ্ধার অভিযান পরিচালনা না করার নির্দেশও দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে যাওয়া উদ্ধারকারী দলগুলোকে প্রায় এক কিলোমিটার দূরে নিরাপদ অবস্থানে সরে যেতে বলা হয়েছে।

বুধবার তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকায় ব্যাপক কাদা ও ধ্বংসাবশেষের স্রোত নেমে আসার পর এই জলাধারের সৃষ্টি হয়। আকস্মিক এই দুর্যোগে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয়েছেন।

এর আগে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের কয়েক দিন পর নতুন করে বাঁধ ভাঙা এবং জলাধারের পানি উপচে পড়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় সতর্কতা বজায় রাখতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা