ইরানে মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ১৬:৫৪:৪৩
সংগৃহীত

প্রায় এক মাসের বিরতির পর ইরানের ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির লারাক দ্বীপে চালানো এ হামলায় কয়েকজন ইরানি সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রোববার (৩০ আগস্ট) হামলার পরপরই এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়।

এর আগে লারাক দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর প্রকাশ করে ইরানের ফারস নিউজ এজেন্সি। পরে আইআরজিসি এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে এবং জানায়, এতে তাদের কয়েকজন সদস্য হতাহত হয়েছেন।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। আগ্রাসনের জন্য হামলাকারীকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে ইরানের এই বাহিনী।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের অবরোধ সত্ত্বেও প্রণালিটি দিয়ে সামরিক নিরাপত্তার আওতায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হচ্ছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

নতুন করে ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হলে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা ইরানের সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা