কাশ্মীরে অবৈধ বসবাসের অভিযোগে ১৫০ বাংলাদেশি আটক, দাবি ভারতের

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১১:৫৯:২৯
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে প্রায় ১৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে আটক বাংলাদেশিদের জম্মু-কাশ্মীর থেকে বাগডোগরায় নেওয়া হয়। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রাথমিকভাবে এই দলটিকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এরপর আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জম্মু-কাশ্মীরে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পরিচালিত একটি বিশেষ জরিপের পর প্রায় ৫০০ জনকে আটক করা হয়। তাদের শ্রীনগরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। সেখান থেকেই প্রথম দফায় ১৫০ জনকে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের অনেকে দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। তাদের মধ্যে ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন শ্রমজীবী পেশায় যুক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আটক ব্যক্তিদের তালিকায় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদেরও ধাপে ধাপে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হবে।

জম্মু-কাশ্মীরে অবৈধ অভিবাসন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারও আলাদাভাবে তথ্য সংগ্রহ করছে। চলতি বছরের মে মাসে জনসংখ্যাগত পরিবর্তন ও অবৈধ অভিবাসনসংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম শুরুর পর জম্মু-কাশ্মীরে এই অভিযান চালানো হয়েছে।

কমিটির কাছে দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে প্রায় ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন। তাদের সংশ্লিষ্টতায় ১১৭টি মামলা থাকার কথাও জানানো হয়েছে।

ভারতীয় সরকারের গঠিত কমিটি আগামী এক বছরের মধ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, জনসংখ্যাগত পরিবর্তন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা