জামালপুরে নিজ ঘর থেকে নার্সের মরদেহ উদ্ধার

জ
জামালপুর প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪১:০০
নিহত রোকসানা আক্তার শিলা

জামালপুর পৌর এলাকার চালাপাড়া গ্রামে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার স্বামীর নাম রফিকুল ইসলাম। তিনি জামালপুর শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের আরও দাবি, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মা ছফিরন নেছা বলেন, ‘রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের মরদেহ দেখতে পাই।’

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব জানান, রোকসানা আক্তার শিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই রোকসানার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সদ্য সংবাদ/ এআর

#মরদেহ #জামালপুর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের