চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ০৩:০৭:৪৩
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি। কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাল্লাহ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, কাউকে চাঁদা দেবেন না, কেউ যদি চাইতে আসে তাহলে বলবেন, এমপি সাহেবের কাছে দেওয়া আছে। ওখান থেকে ভাগ নিয়ে নেন, কার বাবার বুকের কলিজা কত বড় হয়েছে আমি দেখব।

গণঅধিকার পরিষদের বিষয়ে তিনি বলেন, এটা আর এখন কোনো অধিকার পরিষদ নেই, এটা এখন গণধিকৃত পরিষদ হয়েছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানিং একজন জনপ্রতিনিধি। আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি এরপরেও যদি তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে, আমি বলব এদেরকে সন্ত্রাসী বলতে আর কোন বাধা নেই।

তিনি বলেন, কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়ায় হবে না। আমরা যতদিন আছি, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, কুষ্টিয়ার তৌহিদি জনতা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেবে না।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা