পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ২০:০০:০০
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দেশ ও দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তিনি।

ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন আসিফ মাহমুদ। তার সফরসঙ্গী হিসেবে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।

সৌদি আরবে পৌঁছানোর পর এনসিপির নেতারা ওমরাহ পালনের পাশাপাশি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।

বর্তমানে মক্কায় অবস্থান করছেন এনসিপির এই মুখপাত্র। মক্কার কর্মসূচি শেষে তিনি মদিনা মুনাওয়ারায় যাবেন বলে জানা গেছে।

সফর শেষে আগামী ৩০ আগস্ট আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা