বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ২৩:৫৩:৫৮
সংগৃহীত

বিএনপি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং দলটি কোনো পরিস্থিতিতে আত্মসমর্পণ করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিএনপিকে নিয়ে নানা ধরনের রাজনৈতিক মন্তব্য করা হয়েছে। কেউ কেউ দলটিকে বেশিদিন ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলেও দাবি করেছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক জীবনে কোনো চাপের কাছে আত্মসমর্পণ করেননি। জনগণকে সঙ্গে নিয়েই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপিকে জনগণের দল হিসেবে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য দলটি রাজপথে থাকার রাজনীতি করে। যারা বিএনপিকে ভয় দেখানো বা চাপ প্রয়োগের চেষ্টা করছেন, তাদের গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি কাজ করছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দলটি প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা