ডেঙ্গু মোকাবিলায় ‘জনসচেতনতা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত জামায়াতের

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৬:২৮:০৭
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশব্যাপী এক সপ্তাহের জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতার প্রয়োজন রয়েছে। এ কারণে রোগটির বিস্তার রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির উদ্বোধন হবে আগামী রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশের নাগরিকদের পাশাপাশি সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের বিবৃতিতে ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং নির্ধারিত সপ্তাহজুড়ে সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা