খেলাধুলা

অভিষেক হলো সাকলাইনের, ১৩তম অধিনায়ক হৃদয়

অভিষেক হলো সাকলাইনের, ১৩তম অধিনায়ক হৃদয়

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া পায়ের ইনজুরি থেকে সময়মতো সুস্থ হতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। টি-টোয়েন্টি সংস্করণে এটি বাংলাদেশের ১৩তম অধিনায়ক হিসেবে হৃদয়ের অভিষেক। নেতৃত্বের প্রথম ম্যাচেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

২৫ জুলাই, ২০২৬
ভয়াবহ ফাউলের জন্য লাল কার্ড পেতে পারতেন মেসি, হতো না হ্যাটট্রিকও!

ভয়াবহ ফাউলের জন্য লাল কার্ড পেতে পারতেন মেসি, হতো না হ্যাটট্রিকও!

আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের দাবি, হ্যাটট্রিকের আগেই একটি ঘটনায় মেসির লাল কার্ড দেখা উচিত ছিল। তাদের মতে, রেফারির সিদ্ধান্তে তিনি বড় শাস্তি থেকে বেঁচে গেছেন।

২৫ জুলাই, ২০২৬
ইরানের বিদায়ের ঘটনায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

ইরানের বিদায়ের ঘটনায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতায় জার্মান কোচের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতায় জার্মান কোচের পদত্যাগ

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর জার্মান জাতীয় দলের প্রধান কোচের পদ ছেড়েছেন জুলিয়ান নাগেলসমান। জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানির প্রতিবেদনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

২৫ জুলাই, ২০২৬
সমালোচনার মুখে নিয়মে পরিবর্তন আনছে ফিফা, সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার সুযোগ

সমালোচনার মুখে নিয়মে পরিবর্তন আনছে ফিফা, সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষার সুযোগ

বিশ্বকাপ চলাকালে সংবাদ সম্মেলনে ইংরেজি ভাষা ব্যবহারে জোর দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। খেলোয়াড় ও কোচদের নিজ ভাষায় কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পর নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্বকাপ শুরুর পর কয়েকটি সংবাদ সম্মেলনে স্প্যানিশ ভাষায় কথা বলতে গেলে কয়েকজন ফুটবলারকে থামিয়ে ইংরেজিতে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনহা, এবার এলো সুখবর

মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনহা, এবার এলো সুখবর

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ঐতিহাসিক ড্র এনে দেওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগঘন এক গল্প শোনান তিনি, যা ছুঁয়ে যায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয়। ভোজিনহা জানান, বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেললেও তার সবচেয়ে বড় সমর্থক মা আনা ক্যান্ডিদা এভোরা গ্যালারিতে বসে ছেলের খেলা দেখতে পারেননি। যুক্তরাষ্ট্রে আসার ইচ্ছা থাকলেও ভিসা জটিলতা ও আর্থিক সংকটের কারণে তাকে দেশে থেকেই খেলা দেখতে হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কেপ ভার্দে বাধা পেরোতে চায় আর্জেন্টিনা

কেপ ভার্দে বাধা পেরোতে চায় আর্জেন্টিনা

জনসংখ্যায় বাংলাদেশের একটি জেলার চেয়েও ছোট আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের বিপক্ষে আজ শেষ বত্রিশের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে লিওনেল স্কালোনির দল। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে আলবিসেলেস্তেরা। জর্ডানের বিপক্ষে কয়েকজনকে বিশ্রাম দেওয়ার পর আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল দেখানোর ঘটনায় থানায় অভিযোগ ছাত্রদল নেতার

এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল দেখানোর ঘটনায় থানায় অভিযোগ ছাত্রদল নেতার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থক ছাত্রদল নেতার ছবি সম্পাদনা করে তাকে ব্রাজিল সমর্থক হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোরের কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী অহিদুর রহমান অন্তু কেশবপুর উপজেলার মূলগ্রাম এলাকার মশিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থনকে বিকৃতভাবে উপস্থাপন করতে তার ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

স্কোরলাইন বলছে ৩-২ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। তবে ফলাফলের চেয়ে ম্যাচের লড়াই ছিল অনেক বেশি কঠিন। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে অতিরিক্ত সময় পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার ফুটবলারদের উচ্ছ্বাসই জানিয়ে দেয়, এটি ছিল শুধু একটি নকআউট ম্যাচের জয় নয়; বরং কঠিন এক লড়াই পেরিয়ে পরের পর্বে ওঠার স্বস্তি। শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি শেষ পর্যন্ত সংগ্রাম করেই নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

২৫ জুলাই, ২০২৬
রোনালদোর পায়ে বিশ্বকাপের নতুন ইতিহাস

রোনালদোর পায়ে বিশ্বকাপের নতুন ইতিহাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে গড়লেন বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যানসেলোর বাড়ানো ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান রোনালদো। এরপর ১৭তম মিনিটে নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।

২৫ জুলাই, ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বৈশ্বিক এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে দলটি পেয়েছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। তবে স্মরণীয় সেই অর্জনকে জয় বা ড্রয়ে রূপ দিতে পারেনি তারা। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। দলের অন্যতম তারকা লুইস দিয়াজের অনুপ্রেরণায় দারুণ ছন্দে থাকা কলম্বিয়ানরা একের পর এক আক্রমণে উজবেক রক্ষণকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আমেরিকার দলটি।

২৫ জুলাই, ২০২৬
জোড়া গোলের পর রোনালদোর হুঙ্কার, ‘আই এম ব্যাক’

জোড়া গোলের পর রোনালদোর হুঙ্কার, ‘আই এম ব্যাক’

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে গড়লেন বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড। হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে জোয়াও ক্যানসেলোর বাড়ানো ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান রোনালদো। এরপর ১৭তম মিনিটে নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় পর্তুগাল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা