খেলাধুলা
বিশ্বমঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায়
বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো দেখা গেল পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল, আর সেই সঙ্গে শেষ হয় বিশ্বকাপে রোনালদোর দীর্ঘ ও গৌরবময় পথচলা। ম্যাচের আগে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরুতে জমে ওঠে লড়াই। তবে শেষ দিকে পর্তুগালের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নেয় স্পেন। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে পর্তুগালের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।
নকআউটের সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে ভয় পাচ্ছে ব্রাজিলের সমর্থকেরা
বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের পর নতুন করে আলোচনায় এসেছে জাপান। নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দলটির নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একই সঙ্গে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে আছে তারা। অন্যদিকে ‘সি’ গ্রুপে চার পয়েন্ট ও তিন গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।
গ্রুপ পর্ব থেকে বিদায়, হতাশ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা
২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ দিনে নাটকীয় সমীকরণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্বেই থেমে গেছে তাদের যাত্রা। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। নকআউট পর্বে আফ্রিকার দলটির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল স্পেনের। অন্যদিকে শেষ ৩২ নিশ্চিত করতে অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল উরুগুয়ের। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধের বেশির ভাগ সময় গোলশূন্য ছিল ম্যাচ।
সৌদিকে রুখে ইতিহাস, নকআউটে কেইপ ভার্ড
অদ্ভুত এক সমীকরণে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কেইপ ভার্ড। উরুগুয়েকে স্পেন ১-০ গোলে হারানোয় সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেও শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে হয়নি তাদের। বাংলাদেশ সময় শনিবার সকালে হিউস্টনে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে কেইপ ভার্ড। টানা তিনটি ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয় তারা।
মরক্কোর একাদশের ফুটবলার ১১ জনই জন্মসূত্রে বিদেশি
ফিফার নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের দলে ভেড়ানোর যে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল দেশটি, তাতে তারা পুরোপুরি সফল। ব্রাজিলের বিপক্ষে দলটি এমন একটি একাদশের নামিয়েছে, যার প্রতিটি ফুটবলারই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন। গত রোববার ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক একাদশের চারজন ফুটবলার ফ্রান্স, তিনজন স্পেন, দুজন বেলজিয়াম, একজন নেদারল্যান্ডস এবং একজন কানাডায় জন্মগ্রহণ করেছেন। দলের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদ এবং গোলকিপার ইয়াসিন বোনোর জন্ম মন্ট্রিলে।
আইসিসির কাছে বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন সাবেক বিসিবি সভাপতির
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির টুর্নামেন্টগুলো থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিলেও তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসির কাছে পাঠানো চিঠিতেও তিনি নিজেকে বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পেলের যে রেকর্ডে ভাগ বসালেন স্পেনের তারকা লামিন ইয়ামাল
পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে খেলায় প্রথম গোল করার ঘটনা ঘটেছিল শুধু একবারই, সেটি পেলের মাধ্যমে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের খেলায় ১৭ বছর ২৩৯ দিন বয়সে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। সেই গোলই ছিল বিশ্বকাপে পেলের প্রথম গোল, যা পরে তাঁর কিংবদন্তি হয়ে ওঠার সূচনা হিসেবে ধরা হয়।
‘কান্ট্রি রোডস’ গানে যুক্তরাষ্ট্রের উচ্ছ্বাস
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয়ের সঙ্গে যেন নতুন এক উদযাপনের ঐতিহ্য তৈরি হয়েছে। সান্তা ক্লারার স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বাঁশি বাজার পরপরই গ্যালারিজুড়ে বেজে ওঠে জনপ্রিয় গান ‘কান্ট্রি রোডস’। প্রতিটি জয়ের পর এই গান এখন মার্কিন সমর্থকদের উচ্ছ্বাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, স্কটল্যান্ডের বিপক্ষে আতঙ্ক হতে পারেন ‘কার্ড-প্রিয়’ রেফারি
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এখন ব্রাজিলের সামনে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় র্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা ইউরোপের এই দলের মুখোমুখি হবে সেলেসাওরা। তবে গ্রুপ শীর্ষে ওঠার এই মিশনে তাদের সামনে বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারেন এক ‘কার্ডপ্রিয়’ রেফারি।
আর্জেন্টিনার ম্যাচে ফিরলেন বিতর্কিত ফিশার
২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার রেফারি ড্রু ফিশার। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। আগামী শুক্রবার রাত ৭টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ৪৫ বছর বয়সী ফিশার এর আগে একবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। তবে ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগে মেক্সিকোকে সুবিধা দেওয়ার অভিযোগে তিনি আলোচনায় এসেছিলেন।
সৌদিকে উড়িয়ে স্পেনের দাপুটে জয়
কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার হতাশা কাটিয়ে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। ৬৫তম জন্মদিনে ডাগআউটে বসে দলের এমন পারফরম্যান্স দেখে বিশেষ আনন্দ পেয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।
কোন দল জিতবে বিশ্বকাপ? চমকপ্রদ দাবি ঘানার তান্ত্রিকের
ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায় এসেছেন। ‘কালো জাদু’ নিয়ে অতীতেও বিতর্কিত নানা দাবি করা এই ব্যক্তি এবার বলেছেন, আসন্ন বিশ্বকাপে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠবে শিরোপা। ব্রিটিশ ও আফ্রিকার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বনসাম দাবি করেন, আধ্যাত্মিকভাবে তিনি দেখেছেন বিশ্বকাপ ট্রফি রোনালদোর হাতেই উঠবে। তার ভাষায়, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখেছি, ট্রফিটা তার হাতেই যাচ্ছে।’