খেলাধুলা
আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
আর্জেন্টিনার নাটকীয় জয়ের পরও শেষ মুহূর্তের রেফারিং নিয়ে বিতর্ক থামেনি। বিশেষ করে জয়সূচক গোলের আগে মিশরের দুটি সম্ভাব্য পেনাল্টির আবেদন উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিশরের দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে তাদের আক্রমণের সময় বক্সের ভেতরে দুটি পৃথক ঘটনায় পেনাল্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রেফারি কোনো ফাউলের সিদ্ধান্ত দেননি। একই সঙ্গে ভিডিও সহকারী রেফারির পক্ষ থেকেও আর কোনো পর্যালোচনা হয়নি।
বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে আরও কঠিন পরীক্ষা, কবে ম্যাচ?
বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ আট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
কান্নাভেজা চোখে রেফারির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ দাবি মিশরের ফুটবলারের
আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য হারের পর হতাশা আর ক্ষোভ লুকাতে পারলেন না মিশরের ফুটবলার মোস্তফা জিকো। চোখে জল নিয়ে ম্যাচের শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাউন্ড ষোলোর এই ম্যাচে এক সময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে তিন গোল করে নাটকীয়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা এবং ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর শেষ আটে সুইজারল্যান্ড, কোয়ার্টারে প্রতিপক্ষ আর্জেন্টিনা
রুদ্ধশ্বাস লড়াই, ১২০ মিনিটেও কোনো দল গোলের দেখা পেল না। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর শেষ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য ছিল দুই দল। পরে টাইব্রেকারে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত হয় ইউরোপের দলটির।
দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।
মেসির রেকর্ড ছাড়িয়ে এমবাপে, দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের
ম্যাচের প্রথমার্ধে গোছানো ফুটবলে ফ্রান্সকে চাপে রেখেছিল সেনেগাল জাতীয় ফুটবল দল। তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। আক্রমণে ধার বাড়িয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। তার সঙ্গে বদলি হিসেবে নেমে একটি গোল যোগ করেন ব্র্যাডলি বারকোলা। তাদের নৈপুণ্যে নিউ জার্সিতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় ফ্রান্স জাতীয় ফুটবল দল।
রেফারির বিরুদ্ধে ফিফায় মিশরের অভিযোগ
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার পুরো রেফারিং দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ফিফার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে সংস্থাটি।
ইতিহাস বলে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে!
প্রথম বিশ্বকাপ জয়ের পরের আসরে শুরুর ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নতুন নয় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল–এর জন্য। ১৯৭৮ সালে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপে এবং ১৯৮৬ সালের সাফল্যের পর ১৯৯০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছিল আলবিসেলেস্তেরা। সেই পুরোনো পরিসংখ্যানই এখন আলোচনায়, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সামনে কি আবারও ফিরে আসছে সেই ইতিহাস?
পেনাল্টি থেকে লাউতারো পেলেন বিশ্বকাপের প্রথম গোল
জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই দলে অধিনায়ক লিওনেল মেসিসহ আগের ম্যাচের প্রথম একাদশের নয়জন খেলোয়াড়ের স্থান হয়নি।
কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
শেষ ষোলোর শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে রুবেন ভার্গাসের জয়সূচক শটে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো শেষ আটে ওঠে সুইসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মাইলফলকের ম্যাচে মেসি-ম্যাজিক!
মাঠে চলছে টানটান উত্তেজনা। আর এরই মধ্যে ক্যারিয়ারের আরও একটি বিশেষ মাইলফলকের ম্যাচকে রাজকীয়ভাবে রাঙালেন লিওনেল মেসি। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেই জাদুকরী এক গোলের দেখা পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ছড়ায় উত্তেজনা। ম্যাচের একেবারে শুরুতেই, পঞ্চম ও সপ্তম মিনিটে, দুই দলের দুটি আক্রমণই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে শুরুতে গোলের দেখা পায়নি কোনো দলই।
লো সেলসোর দুর্দান্ত গোলে এগিয়ে আর্জেন্টিনা
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। ম্যাচের ১৯তম মিনিটে বক্সের সামনে থেকে পাওয়া সরাসরি মুক্ত আঘাত দারুণভাবে কাজে লাগিয়ে গোল করেন জিওভানি লো সেলসো। তাঁর অসাধারণ শটে এগিয়ে যায় আর্জেন্টিনা।