খেলাধুলা
গ্রুপ ‘এইচে’ নাটকীয়তা, নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী কারা
বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ জমে উঠেছে তুমুল নাটকীয়তা, যার প্রভাব এখন সরাসরি পড়ছে আর্জেন্টিনার নকআউট পর্বের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে। সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলের ড্র করায় উরুগুয়ের অবস্থান কিছুটা চাপে পড়েছে। বর্তমানে উরুগুয়ে ও কেপ ভার্দ দুই দলেরই পয়েন্ট ২, আর সৌদি আরবের সংগ্রহ ১ পয়েন্ট।
ইতিহাস গড়া জয়ে মিশরের সামনে নতুন সমীকরণ
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এখন নকআউট পর্বের স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে মিশরের। গ্রুপ জি থেকে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এখন অনেকটাই নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রেখে দিয়েছে মোহামেদ সালাহরা।
সেনেগালের বিদায়ের পর হতাশ কোচ বললেন ‘ফুটবল নিষ্ঠুর’
বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর গভীর হতাশা প্রকাশ করেছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াকে তিনি ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা বলে মন্তব্য করেছেন।
২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে যে ৬ দেশ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই চললেও ২০৩০ বিশ্বকাপের ছয়টি দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আয়োজক দেশের মর্যাদায় আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো আগামী আসরে স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পাবে। এই ছয় দেশের মধ্যে চলমান বিশ্বকাপ থেকে ইতোমধ্যে উরুগুয়ে, প্যারাগুয়ে ও পর্তুগাল বিদায় নিয়েছে। তবে আয়োজক হওয়ায় ২০৩০ সালের আসরে তাদের বাছাইপর্ব পেরোতে হবে না।
অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা, হারলে কী হবে আর্জেন্টিনার?
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান দখল করে আছে। তবে সামনে অপেক্ষা করছে অস্ট্রিয়া। আর এই ম্যাচে হোঁচট খেলে বদলে যেতে পারে মেসিদের নকআউট পর্বের সমীকরণ। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। পয়েন্ট দুই দলেরই ৩। গোল পার্থক্যে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়া ম্যাচে হারলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। তখন অস্ট্রিয়া চলে যাবে ৬ পয়েন্টে, আর্জেন্টিনা থাকবে ৩ পয়েন্টে।
আফগান ক্রিকেটের পথিকৃৎ জাদরান আর নেই
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ, সাবেক বাঁহাতি গতিতারকা শাপুর জাদরান আর নেই। বিরল ও প্রাণঘাতী রোগে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
বিশ্বকাপে নতুন কীর্তি, মেসিকে ছাড়ালেন ইয়ামাল
ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেছেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এতদিন লিওনেল মেসির নামে ছিল।
ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ স্কালোনি
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।
মেসি মাঠে নামলেই কেন ভাঙছে নতুন রেকর্ড?
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।
আর্জেন্টিনা-অস্ট্রিয়া: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইয়ের ইতিহাস খুব বেশি নেই। পূর্বে তাদের দেখা হয়েছিল কেবল প্রীতি ম্যাচে এবং সবশেষ লড়াই হয়েছিল ৩৬ বছর আগে।
কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল? জার্মান গবেষকের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ এলেই বিভিন্ন বিশ্লেষক, পরিসংখ্যানবিদ ও গবেষকদের ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেও তেমনই এক আলোচনার জন্ম দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দেওয়ার দাবি করা ক্লেমেন্ট এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার মডেল অনুযায়ী, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ হবে সেলেসাওদের।
এক মিনিটও না খেলেই বিশ্বকাপ সেমিফাইনালে তারা
বিশ্বকাপে ছয়টি ম্যাচ শেষ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে এতদূর আসার পরও এই চার দলের ১৮ ফুটবলার এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পাননি। পুরো টুর্নামেন্টে তারা বেঞ্চে বসেই দলের সাফল্যের সাক্ষী হয়েছেন। এখন প্রশ্ন, সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনালে কি অবশেষে তাদের কারও অভিষেক হবে? চার সেমিফাইনালিস্ট দলের স্কোয়াডে থাকা এই ১৮ জনের মধ্যে ৮ জন গোলরক্ষক এবং ১০ জন মাঠের খেলোয়াড়। প্রতিটি দল ইতোমধ্যে ছয়টি করে ম্যাচ খেললেও তাদের কারও মাঠে নামা হয়নি।