ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ১৪ শতাংশ বাড়ল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক থাকা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে অক্টোবরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি সেপ্টেম্বরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ বেড়েছে।

ভারতের উপর অগাস্টের শেষ দিকে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করছিলেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ান তেল কেনার জন্য ২৫ শতাংশ জরিমানাও ছিল। এরপর ভারতের বৃহত্তম বিদেশী বাজারটিতে রপ্তানি অনেকটা কমে গিয়েছিলো।

ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলো যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি এলপিজি আমদানিতে রাজি হয়েছে। এছাড়া ট্রাম্প কিছু কৃষি পণকে পারস্পারিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন, যা ভারতের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, চুক্তির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটাই শেষের দিকে রয়েছে।

অক্টোবরে ভারতের সার্বিক রপ্তানি প্রায় ১২ শতাংশ কমা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক, চিংড়ি এবং রত্ন ও গহনাসহ বিভিন্ন পণ্যের প্রধান রফতানিকারক দেশ ভারত। সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা