স্ত্রী নির্যাতনের অভিযোগে আইটেক্স কর্মকর্তা আতিকুর রহমানকে ঘিরে বিতর্ক

সদ্য সংবাদ ডেস্ক
২৯ জুলাই, ২০২৬ ১০:২২:০০
ছবি: সংগৃহীত

পোশাক শিল্প সংক্রান্ত বহুজাতিক প্রতিষ্ঠান আইটেক্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, হুমকি ও পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছে।

অভিযোগগুলো করেছেন তার স্ত্রী জান্নাতুল নাঈমা আনসারী। এ বিষয়ে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক পোস্টে একটি ভিডিও ও ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টে দাবি করা হয়, ১৩ বছরের দাম্পত্য জীবনে আতিকুর রহমান ও জান্নাতুল নাঈমা আনসারীর তিনটি কন্যাসন্তান রয়েছে। তবে স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব পালনের পরিবর্তে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে আতিকুর রহমানের বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, সন্তানদের সামনেই স্ত্রীকে মারধর করা হতো। এছাড়া গৃহকর্মীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, স্ত্রী নির্যাতনের একটি মামলায় কিছুদিন কারাগারে ছিলেন আতিকুর রহমান। পরে আদালত থেকে মুচলেকায় জামিন নিয়ে বাসায় ফেরার পর আবারও নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী।

ভুক্তভোগী জানান, গত ৪ জুলাই আতিকুর রহমানকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে। তবে নোটিশ পাওয়ার পরও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার পোস্টে দাবি করেন, আতিকুর রহমান বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্কের কারণে হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে