১ মে’র পর ট্রাম্পকে আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ার অ্যাক্ট’ অনুযায়ী, কোনো সশস্ত্র সংঘাত শুরু করার ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন না পেলে প্রেসিডেন্টকে সেই অভিযান গুটিয়ে নিতে হয়। সে হিসাবে আগামী ১ মে এই সময়সীমা শেষ হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তেহরানের ওপর নৌ অবরোধ বহাল রেখেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের যৌথ অনুমোদন না পেলে আইনত তাকে এই সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের আইনে বলা আছে, কোনো সামরিক অভিযান শুরু করার ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অবহিত করতে হয়। এরপর তিনি সর্বোচ্চ ৬০ দিন একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। বিশেষ পরিস্থিতিতে লিখিতভাবে ‘অনিবার্য সামরিক প্রয়োজন’ উল্লেখ করে এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানো যায়। কিন্তু এই ৯০ দিনের মধ্যে কংগ্রেস যুদ্ধ ঘোষণা বা অনুমোদন না দিলে প্রেসিডেন্টকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হওয়ার কথা।

তবে আইন বিশেষজ্ঞদের মতে, বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। অতীতে একাধিক মার্কিন প্রেসিডেন্ট এই আইনকে অসাংবিধানিক বলে দাবি করে তা উপেক্ষা করেছেন। একই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকেও প্রেসিডেন্টকে বাধ্য করার মতো কার্যকর কোনো স্পষ্ট আইনি প্রক্রিয়া নেই।

বর্তমানে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে গভীর বিভাজন ট্রাম্পের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ১৫ এপ্রিল সিনেটে তার যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি দ্বিদলীয় উদ্যোগ ৫২-৪৭ ভোটে ব্যর্থ হয়। যদিও অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করছেন, তবুও দীর্ঘমেয়াদি যুদ্ধ নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

অন্যদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এই যুদ্ধ প্রতি সপ্তাহে বিপুল অর্থ ব্যয় করছে, কিন্তু এর ওপর যথাযথ তদারকি নেই। কিছু রিপাবলিকান সিনেটরও ইঙ্গিত দিয়েছেন, ৬০ দিনের সময়সীমা অতিক্রম করলে কংগ্রেসের অনুমোদন ছাড়া তারা আর এই যুদ্ধের পক্ষে থাকবেন না।

মাঠপর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। সাম্প্রতিক সময়ে আরব সাগরে একটি ইরানি জাহাজ আটক এবং এর পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেললেও তার রাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখতে তিনি সহজে পিছু হটবেন না। বরং অতীতে ব্যবহৃত সামরিক অনুমোদন আইনের বিভিন্ন ব্যাখ্যা কাজে লাগিয়ে কংগ্রেসকে পাশ কাটানোর চেষ্টা করতে পারেন, যেমনটি আগেও বিভিন্ন মার্কিন প্রশাসনের ক্ষেত্রে দেখা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা