আর নেই হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ১৭:০৫:০০
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিক হুমায়ুন কবির প্রধানীয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর এলাকার প্রধানীয়া বাড়িতে তার পারিবারিক বসবাস।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) বাদ আসর চরভৈরবী খোরশেদের মোড় মসজিদসংলগ্ন বালির মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হুমায়ুন কবির প্রধানীয়ার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে হুমায়ুন কবির হাইমচরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। পরে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে তাকে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন