পুলিশের বিশেষ অভিযানে সজীব ভুঁইয়াসহ গ্রেপ্তার ২৬

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৪:৪৩
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদকসহ আটক রয়েছেন দুজন। তাদের কাছ থেকে মোট ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি একজন, বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন এবং সামারি ট্রায়ালের মাধ্যমে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসহ গ্রেপ্তার দুজন হলেন সুমিলপাড়া বিহারি পট্টির বাসিন্দা শ্যামল (২৭) ও মনি (৪০)। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর মাদক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিআইখোলা এলাকার মো. কাউসার (৩৬), জালকুড়ির মো. পাবেল (৩০), বিহারি কলোনির জিসান (৩২), পাঠানটুলী আইলপাড়ার সাগর (২২) এবং মিজমিজির যেদ্দোল বেপারি (৫০)।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মিজমিজি কান্দাপাড়ার জাহাঙ্গীর আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সামারি ট্রায়ালের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে গোদনাইল বাঘপাড়ার মো. নুর হোসেন (৫২), আদমজী সোনামিয়া বাজারের মো. হাসান (২০), সানি (২৫), সাহেদ (২৬), সুমন (২৮), আকাশ (২৬), রিফাত (২১), বিহারি কলোনির শহিদুল ইসলাম (৩২), ইমন (২০), ফরিদ (২৫), নাইম (২৪), মো. হোসাইন (২৫), মো. লাল্লু মিয়া (২৬), সজিব ভূইয়া (২৭), সুমিলপাড়ার সাদ্দাম হোসেন (২৬), আকাশ (২১), ফয়সাল (২১) ও শরীফ (২৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ২৬ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু