১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক বৈঠক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানি নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে দুই সপ্তাহের বিরতির সময় এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়, যা দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।

স্থানীয় সময় শনিবার সকালে ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর জেডি ভ্যান্সকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানায়, ইশাক দার আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছেন এবং গঠনমূলক আলোচনার আশাবাদ ব্যক্ত করেছেন।

লেবাননে ইসরায়েলি হামলার কারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে শনিবার ভোরে ইসলামাবাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। এর আগে তেহরান শর্ত দিয়েছিল, লেবাননে হামলা বন্ধ না হলে তারা আলোচনায় অংশ নেবে না। পাকিস্তান জানায়, যুদ্ধবিরতির শর্তে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রতিনিধি দলে জেডি ভ্যান্সের সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ, স্টেট ডিপার্টমেন্ট ও প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। নিরাপত্তা ও কারিগরি সহায়তার একটি অগ্রবর্তী দল আগেই ইসলামাবাদে পৌঁছেছে।

অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলি আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেমমাতি।

১৯৭৯ সালের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আলোচনার আগে এটি ভেস্তে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। তেহরান জানিয়েছিল, লেবাননে হামলা বন্ধ না হলে তারা আলোচনায় অংশ নেবে না। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সংলাপের পথ উন্মুক্ত হয়।

ইরান আলোচনায় অংশগ্রহণের জন্য দুটি শর্ত দেয়—লেবাননে যুদ্ধবিরতি এবং বিদেশে জব্দ করা প্রায় ৭ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ফেরত দেওয়া। ইরানের কর্মকর্তারা জানান, বৈরুত ও দাহিয়েতে হামলা বন্ধ করাকে তারা আলোচনার অন্যতম ‘রেড লাইন’ হিসেবে নির্ধারণ করেছে।

বিরোধের মূল বিষয়গুলো হলো যুদ্ধবিরতির পরিধি ও লেবানন ইস্যু। ইরান চায় হিজবুল্লাহসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হোক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের হামলাকে সাময়িক চুক্তির বাইরে রাখতে চাইছে।

ওয়াশিংটন ছাড়ার আগে জেডি ভ্যান্স আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সময়ক্ষেপণের কোনো কৌশল গ্রহণযোগ্য হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর অবস্থান নিয়ে সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান আবার শুরু হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বিধিনিষেধের সমালোচনাও করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন। তবে আলোচ্যসূচিতে থাকা পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে মতপার্থক্য থাকায় দ্রুত অগ্রগতির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে সব জটিলতা সত্ত্বেও ইসলামাবাদে দুই পক্ষের এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। লেবাননের সহিংসতা, পারস্য উপসাগরের উত্তেজনা এবং দীর্ঘদিনের অবিশ্বাসের মধ্যেই শুরু হচ্ছে এই উচ্চপর্যায়ের আলোচনা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা