বেলজিয়ামে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলবাসে , নিহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি ট্রেনের সঙ্গে স্কুলবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানী ব্রাসেলস থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত বুগেনহাউট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বরাতে বিবিসি জানায়, একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনটি স্কুলবাসটিকে সজোরে ধাক্কা দেয়।

বেলজিয়ামের রেল অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেদেরিক সাক্রে জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি বিরত থাকেন।

তিনি আরও জানান, ট্রেনটি দুর্ঘটনার পর প্রায় এক কিলোমিটার দূরের পরবর্তী স্টেশনে গিয়ে থামে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুইন্টিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “বুগেনহাউটে স্কুলবাস দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

এদিকে, বেলজিয়াম পুলিশ এখন পর্যন্ত হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা