ভারতে পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ স্পষ্ট ভাষায় সতর্ক করেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমান কঠোর ও ব্যাপক।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ভারতের সামরিক নেতৃত্বের বক্তব্যকে ‘চরম কাণ্ডজ্ঞানহীন’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দেয়।

সংস্থাটি জানিয়েছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর।

এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে আবারও ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

জবাবে দ্বিবেদী বলেন, 'পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা বিশ্বের ভূগোলে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।'

বিবৃতিতে ভারতের সেনাপ্রধানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে আইএসপিআর জানায়, দিল্লির এমন উগ্র জাতীয়তাবাদী অবস্থান অতীতেও দক্ষিণ এশিয়াকে অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তানের অস্তিত্ব ও বাস্তবতাকে ভারতীয় নীতিনির্ধারকেরা এখনো মেনে নিতে পারেননি।'

পাকিস্তান আরও বলেছে, কোনো ধরনের সামরিক আগ্রাসন শুরু হলে তার ধ্বংসযজ্ঞ কখনোই একতরফা থাকবে না। বরং তা ভারত-পাকিস্তান উভয় দেশের পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি ও মহাবিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র: আরব নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা