ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৪ মে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যজুড়ে সহিংসতায় মঙ্গলবার (৫ মে) রাত পর্যন্ত চারজন রাজনৈতিক কর্মীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এসব ঘটনায় একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের কয়েকজনকে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। সহিংসতা নিয়ন্ত্রণে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজ্য পুলিশের দুই সদস্য ও তিনজন বিএসএফ সদস্য।

সহিংসতার প্রথম ঘটনা ঘটে সোমবার হাওড়ার উদয়নরায়ণপুরে, যেখানে এক বিজেপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। নিহত যাদব বর (৪৮) স্থানীয় বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, বিজেপির বিজয় উদযাপন শেষে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নিউটাউনের বালিগুটিতে বিজেপির বিজয় মিছিলে হামলার ঘটনায় আরেক বিজেপি কর্মী নিহত হন বলে অভিযোগ। এ ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে তৃণমূলের দুই কর্মীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। কলকাতার বেলেঘাটায় ফল ঘোষণার পর নিখোঁজ হওয়া বিশ্বজিৎ পট্টনায়েকের রক্তাক্ত মরদেহ মঙ্গলবার উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

বীরভূমের নানুরে আবির শেখ (৪৫) নামে আরেক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পরিবারের দাবি, বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সহিংসতা দমনে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এতে থানার ওসি ভরত প্রসূন কর ও এক নারী কনস্টেবলসহ তিন বিএসএফ সদস্য গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপিকে দায়ী করলেও বিজেপি তা অস্বীকার করেছে। দলটির দাবি, দুষ্কৃতিকারীরা তাদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, শতাধিক দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং বহু প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে।

এ পরিস্থিতিতে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহিংসতা দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দাও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জানান, রাজ্যজুড়ে ব্যাপক পুলিশি তৎপরতা চলছে এবং ইতোমধ্যে প্রায় দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা