বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬-এর পরীক্ষা চালাতে পারে ভারত। এ লক্ষ্যে দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করা হয়েছে বলে জানিয়েছে ইকোনোমিক টাইমস ।

প্রতিবেদনে বলা হয়, ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। দ্বীপটি থেকে ভারতের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা পরিচালনা করা হয়ে থাকে।

এই নোটিশ জারির পর ধারণা করা হচ্ছে, ভারত প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে।

কয়েক দিন আগে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, দেশটি তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ পরীক্ষার জন্য প্রস্তুত।

তবে সম্ভাব্য এই পরীক্ষা নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। যদিও বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপের ঘটনাকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অগ্নি-৬ পরীক্ষার আভাস দেয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটি দাবি করে, ভারত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করেছে।

পোস্টে বিজেপি উল্লেখ করে, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লা ও এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন অগ্নি-৬ ভারতের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং দেশটিকে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর কাতারে পৌঁছে দেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা