ক্যাম্পাস

ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন মাভাবিপ্রবির নতুন উপাচার্যের

ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন মাভাবিপ্রবির নতুন উপাচার্যের

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাভাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবির সঙ্গে যৌথ কর্মসূচিতে আগ্রহী পাকিস্তানের FAST-NUCES

কুবির সঙ্গে যৌথ কর্মসূচিতে আগ্রহী পাকিস্তানের FAST-NUCES

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, FAST-NUCES-এর করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ছয়টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, সুবিধাজনক আবাসন ব্যবস্থা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২৩ মে) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২২ মে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর যোগসাজশে এবং ঝিনাইদহ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা কর্তৃক ইবি ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদসহ ঝিনাইদহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ২ দিনের কারাদণ্ড

জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ২ দিনের কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২২ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস

ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে পুরো ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। সংঘর্ষের সময় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।

২৫ জুলাই, ২০২৬
শিবির নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

শিবির নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ, নারী নির্যাতন এবং গুম-অপহরণ নিয়ে ‘নাটক সাজানোর’ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী এবং তা প্রতারণামূলক বলে উল্লেখ করে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। লিফলেটে বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায় এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে গত ১২ মে রাতে বহিরাগত কর্তৃক ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ভার ও সংশ্লিষ্ট দপ্তর/ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত দায় নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ মে) রাতে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

২৫ জুলাই, ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস

প্রথম বাংলাদেশি হিসেবে বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস

জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি জাপান (এসবিজে)-এর এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।

২৫ জুলাই, ২০২৬
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ হানিফ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ হানিফ

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক (গ্রেড-১)। একই সঙ্গে তিনি নোবিপ্রবির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ হানিফকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। তবে তার নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে।

২৫ জুলাই, ২০২৬
শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’ অভিযোগের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’ অভিযোগের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামি ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা, অনলাইনে সংগঠিতভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং বিভিন্ন ঘৃণ্য অপরাধের অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি