ক্যাম্পাস
জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই প্রযুক্তির উদ্বোধন করেন।প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসে লাইভ বাস 'ট্র্যাকিং সিস্টেম’ প্রযুক্তি পরিক্ষামূলক স্থাপন করা হয়েছে।
ইবিতে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন
সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও ‘গেস্ট অব অনার’ হিসেবে পুবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান ও ‘চীফ প্যাট্রন’ হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
‘কীসের সাংবাদিক’ বলেই হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা, আহত ঢাবির ১০ প্রতিবেদক
রাজধানীর শাহবাগ থানা–র সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ছাত্রদল–এর নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে এই হামলা চালায়। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ ওঠে।
বিধিবহির্ভূত ডিন নিয়োগ ও শিক্ষকদের পদোন্নতি বিলম্বে কুবি শিক্ষক সমিতির নিন্দা
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এবং চেম্বার জজ আদালতের স্থায়ী স্থগিতাদেশ উপেক্ষা করে বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে, যা আদালত অবমাননার শামিল। একই সঙ্গে এটি সিন্ডিকেটের সিদ্ধান্তেরও ব্যত্যয় বলে দাবি করেছে শিক্ষক সমিতি। এতে আরও বলা হয়, বিভিন্ন বিভাগের শিক্ষকদের পদোন্নতি বোর্ড সম্পন্ন না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকাস্থ লিয়াজোঁ অফিসের বাইরে বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে তড়িঘড়ি করে সিন্ডিকেট সভা আয়োজন করায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি: মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ইবি শিক্ষার্থী শফিক
নিজের অনুভূতি প্রকাশ করে শফিক রহমান বলেন, 'যখন বুঝতে শিখলাম মানুষ তার স্বপ্নের সমান বড় তখন থেকেই শুরু হলো যাত্রা। বড় স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে সবসময় এগিয়ে চলেছি। আজকে ফুল ফান্ডেড পিএইচডি অফার পেয়ে আমি খুব খুশি। সামনে এভাবেই এগিয়ে যেতে চাই। অনেক অনেক বড় হতে চাই। শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।'
থানায় মব করেছে ছাত্রদল, মজা নিয়েছে পুলিশ: ডাকসু জিএস
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে তিনি বলেন, একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে আইনগত প্রক্রিয়ায় না গিয়ে থানায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। তার অভিযোগ, ডাকসুর দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
জাবি ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ
এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তিনি ক্যাম্পাসের কি না। উত্তরে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দিয়ে বলেন, তিনি পাশের বিশমাইল এলাকায় থাকেন। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কাপড় দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্বিতণ্ডা–উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আনা প্রায় ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। পরে তারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরবর্তীতে দাবি পূরণের আশ্বাস পেলে তারা কর্মসূচি শেষ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে তারা ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষের সামনে অবস্থান নেন, যেখানে সিন্ডিকেট সভা চলছিল।
আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ডিনের দায়িত্ব প্রত্যাখ্যান কুবি শিক্ষকের
অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'ডিন নিয়োগে যে বিধি রয়েছে, সে বিধি মোতাবেক ডিন নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি চাইলে একক বিশেষ ক্ষমতাবলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেটি সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে হতে হয়। কিন্তু কোন প্রেক্ষাপটে ডিন নিয়োগ দেওয়া হয়েছে, তা অফিস আদেশে উল্লেখ করা হয়নি। যদি একক ক্ষমতাবলে ডিন নিয়োগ দেওয়া হতো, তাহলে আইনের কোন ধারায় এবং কোন প্রেক্ষাপটে এ নিয়োগ দেওয়া হয়েছে, সেটি উল্লেখ থাকা উচিত ছিল।'
‘বিশ্ববিদ্যালয়টিকে বাঁচান’—কুমিল্লাবাসীর প্রতি কুবি উপাচার্যের আহ্বান
তিনি আরও বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ আঁকড়ে ধরে রাখার কারণে অতীতে বহুদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বিঘ্ন ঘটেছে, সেশনজট বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় একদিনের জন্যও বন্ধ থাকেনি, ক্লাস-পরীক্ষাও বিঘ্নিত হয়নি। আমি এখনো চাই, এই পদত্যাগ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যেন ব্যাহত না হয়। এটি তখনই সম্ভব হবে, যখন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”
নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
জাবি ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার কিছু পর ওই শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে শুরু করেন। নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং পাশের বিশমাইল এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন তিনি।