ক্যাম্পাস
নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (১৮ মে) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মো. সাখাওয়াত হোসেন নোবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
রসায়ন বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক বলেন, 'গত দুইদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হয়েছে। প্রশ্নপত্র প্রিন্ট করা সম্ভব না হওয়ায় আমাদের ল্যাব কুইজ বাতিল করতে হয়েছে।পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় একটি ক্লাসটেস্ট ও বাতিল করা হয়েছে। শুধু রসায়ন বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের সিএসই, বিজিইসহ আরও কয়েকটি বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত ক্লাস টেস্ট বাতিল করা হয়েছে।'
কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য
অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঈদুল আজহার শুভেচ্ছায় ইবির ছাত্রনেতারা
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। ঈদুল আজহা আমাদের শেখায়, সংকীর্ণতা নয়, ভোগবাদ নয়; বরং পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার সেবাই হোক জীবনের মূল আদর্শ। ঈদুল আজহার এই আনন্দময় মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ক্যাম্পাস রাজনীতি থেকে নগর রাজনীতি: একেএম রাকিবের ভবিষ্যৎ ভাবনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্ররাজনীতিতে আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি একেএম রাকিব এখন বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিজের অবস্থান গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই ছাত্রনেতা ক্যাম্পাস রাজনীতির গণ্ডি পেরিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নগর রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জবি প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল
আসন্ন নির্বাচন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের প্রতিটি সদস্যের মাঝে যে উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা আমাদের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকলেও সবাই সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ভূমিকা রাখবেন।'
টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি
নোটিশে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে ক্লাসসমূহ এবং ২৫ মে থেকে অফিসসমূহ ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু ২২ মে ও ২৩ মে এবং ৫ জুন ও ৬ জুন সাপ্তাহিক বন্ধের দিন সেহেতু আরো বাড়তি চারদিনসহ মোট ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীগণ। এসময়ে সব একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে নগরীর আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়।
জাকসুর উদ্যোগে দেড় বছর পর ফের চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পুনরায় চালু করা হয়েছে চন্দ্রা রুটের বাস সার্ভিস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
জাবিতে অনুষ্ঠিত হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৬
আগামীর কূটনীতিক ও দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (জেএমইউএন’২৬)। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) আয়োজিত এ আন্তর্জাতিক মানের সম্মেলনের অষ্টম আসর আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত জাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
জাবি ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সেবা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই প্রযুক্তির উদ্বোধন করেন।প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসে লাইভ বাস 'ট্র্যাকিং সিস্টেম’ প্রযুক্তি পরিক্ষামূলক স্থাপন করা হয়েছে।
ইবিতে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন
সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও ‘গেস্ট অব অনার’ হিসেবে পুবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান ও ‘চীফ প্যাট্রন’ হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত ছিলেন।