ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে পুরো ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূচনা হয়।

সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। সংঘর্ষের সময় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।

সম্প্রতি সরকার ড. মোহাম্মদ ইকবালকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ প্রদর্শনের আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল ও বহিরাগত বিএনপি নেতাকর্মীরা গেট ভেঙে নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসে প্রবেশ করানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল সভাপতি জামিলুর জামিল, সেক্রেটারি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল ও সহসভাপতি রাকিবের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। পরে সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও কার্যকর প্রশাসনিক পরিচালনার স্বার্থে উপাচার্য পদে নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি