ক্যাম্পাস

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ বিভাগের (দর্শন বিভাগ) শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) আন্দোলনকারীদের একজন উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় সোমবার সকাল সাড়ে ১১টায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে সংক্ষিপ্ত মিছিল বের করে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

২৫ জুলাই, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

পদোন্নতির দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ক্লাস আগে থেকেই বন্ধ ছিল। তবে সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে। বৈঠকের পর শিক্ষকদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নেচার ইনডেক্সে শীর্ষে জাবির রসায়ন বিভাগ, উপাচার্যের শুভেচ্ছা

নেচার ইনডেক্সে শীর্ষে জাবির রসায়ন বিভাগ, উপাচার্যের শুভেচ্ছা

নেচার ইনডেক্সের সর্বশেষ র‌্যাংকিংয়ে (ফেব্রুয়ারি ২০২৫–জানুয়ারি ২০২৬) রসায়ন বিষয়ে দেশের সেরা বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগ। এ অর্জনে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

২৫ জুলাই, ২০২৬
নিজের বন্ধুকে পিটিয়ে রক্তাক্ত করল কুবি শিক্ষার্থী

নিজের বন্ধুকে পিটিয়ে রক্তাক্ত করল কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকরাম চৌধুরীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই ব্যাচের শিক্ষার্থী শাহপরান হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ-২০২৬-এর খেলা বড় পর্দায় প্রদর্শনের প্রস্তাব দিয়েছে কুবি শাখা ছাত্রদল। সোমবার (৮ জুন) দুপুরে প্রশাসনিক সহযোগিতা ও অনুমোদনের জন্য রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের অন্যতম জনপ্রিয় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিতে ইচ্ছুক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজনটি পরিচালনা করা হবে।

২৫ জুলাই, ২০২৬
বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল ৭টায়: থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা

বেরোবিতে ঈদুল আজহার জামাত সকাল ৭টায়: থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ঈদের দিন হলে ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আনসার ও নিরাপত্তাকর্মীদের জন্য সকাল ও দুপুরে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে দুটি খাসি কোরবানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বিবেচনায় পরবর্তীতে কোরবানির পশুর সংখ্যা বাড়ানো হতে পারে।'

২৫ জুলাই, ২০২৬
ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা: ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা: ডুয়েটে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা

সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন। কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাঁদের ভেতরে ঢুকতে দেননি। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। মিছিলে ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তাঁরা।

২৫ জুলাই, ২০২৬
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য মহোদয় প্রফেসর ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা সকল শিক্ষক উপাচার্য মহোদয়কে এই আশ্বাস দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই মিলে একযোগে সহযোগিতা করব।'

২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের দাবি কুবি ছাত্রদলের

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের দাবি কুবি ছাত্রদলের

আবেদনে তারা উল্লেখ করেন, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে যান। এ সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির কারণে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
নেচার ইনডেক্সে কুবির অবস্থান ২৭তম

নেচার ইনডেক্সে কুবির অবস্থান ২৭তম

বিশ্বখ্যাত স্প্রিঞ্জার নেচারের ‘নেচার ইনডেক্স’-এর হালনাগাদ র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের সরকারি ও বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ২৭তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.০৮ শেয়ার স্কোর অর্জন করে এ অবস্থান অর্জন করেছে কুবি। তবে গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২২তম। ফলে এবার পাঁচ ধাপ পিছিয়েছে কুবি।

২৫ জুলাই, ২০২৬
ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

আন্তর্জাতিক Erasmus+ প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর এ সফরের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গ্রেড-১ অধ্যাপক এবং বর্তমানে লাইফ সায়েন্স (বায়োলজিক্যাল সায়েন্স) অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি