ক্যাম্পাস
হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা৷ মিছিলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
ইবিতে মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মাদরাসা শিক্ষার উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারীতে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর আয়োজন এই সেমিনারের অনুষ্ঠিত হয়। এতে আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নবীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রশাসনের আয়োজনে শোক র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
এদিন সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সকল হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। প্রশাসন ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন যথাক্রমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। একই সময়ে হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশিন তিতলির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ছাত্রী শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি: ছাত্রদল নেতা ইমামের বিরুদ্ধে অভিযোগ
ফিন্যান্স ফেস্ট–২০২৫-এর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় নারী শিক্ষার্থীদের প্রতি মারমুখী আচরণ এবং এক জুনিয়র শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী ইমাম হোসেন স্বজনের বিরুদ্ধে।
বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমেই মিলবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ: জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্যে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমেই শহীদদের লালিত স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।
যথাযোগ্য মর্যাদায় জাককানইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে দিবসটির কর্মসূচি শুরু হয়। এদিন কালো ব্যাজ ধারণ করে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। একই সময়ে কালো পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।