ক্যাম্পাস
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অনিকের সম্মানে পদ খালি রাখলো ছাত্রশক্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য 'ঐক্যবদ্ধ জবিয়ান' নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশক্তি। তবে প্যানেল ঘোষণা করলেও 'মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র' পদটি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অনিকের সম্মানে খালি রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান। গতবছর, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই ঢাকা সিএমএম আদালতের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন অনিক।
নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অসদাচারণের অভিযোগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।
জাবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মুশফিকুর রিজন ও মোঃ ফয়েজ হাওলাদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ভুমিকম্পে জাবির নতুন হলগুলোতে ফাটল, চরম আতঙ্কে শিক্ষার্থীরা
ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছয়টি দশতলা আবাসিক হলে নতুন করে ফাটল দেখা গিয়েছে। দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসাথে নির্মাণে দুর্নীতির অভিযোগও করছে শিক্ষার্থীরা।
নজরুল বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থীদের একচেটিয়া নিয়োগের অভিযোগ
পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগে একচেটিয়াভাবে জামায়াতপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠে এসেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কক্ষে ১০-১৫ জন কর্মকর্তা এবং সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হুসাইন ও তানভীর হোসেনের উপস্থিতিতে এ বিষয়ে উপাচার্যের সঙ্গে উচ্চবাচ্য ও অসদাচারণের অভিযোগ ওঠে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের রাজা আকাশ– রানী ফারিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার এবং রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।
৪৭-এ ইসলামী বিশ্ববিদ্যালয়, নানা আয়োজনে পালিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিকী
ছেচল্লিশ পেরিয়ে সাতচল্লিশে পা রেখেছে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (২২ নভেম্বর) ইবি প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্যভাবে এ দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১ টা নাগাদ নিধার্রিত ব্যানারসহ সকল বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হন। এরপরপরই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি নিরাপত্তার কারণে আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রবিবার জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
গত দুই দিনে পরপর চার বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের আতঙ্কজনিত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চলবে।
৪৭তম ইবি দিবসে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’টি পর্বে অনুষ্ঠান পরিচালনা করে। সকালে প্রথম পর্বের অংশ হিসেবে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র্যালি শেষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন দুই বিভাগে সভাপতি নিয়োগ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে চালু হওয়া নতুন দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান দায়িত্ব পেয়েছেন।