ক্যাম্পাস
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রানা বলেন, “আলোকচিত্রগুলো দেখে শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ আরও ভালোভাবে বোঝা গেছে। প্রতিটি ছবিই তাঁদের সাহসিকতা ও দেশের জন্য দেওয়া আত্মত্যাগের কথা মনে করিয়ে দিয়েছে। আলোকচিত্রগুলো আমাদের মনে গভীর শ্রদ্ধা ও প্রেরণার সঞ্চার করেছে এবং স্বাধীনতার ইতিহাসের তাৎপর্যকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।”
আবাসন নীতিমালার শর্ত বাতিলের দাবিতে জবি উপাচার্যের ভবন অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের আবাসন বৃত্তি নীতিমালার বিভিন্ন শর্তকে ‘অযৌক্তিক’ ও ‘শিক্ষার্থীবান্ধব পরিপন্থী’ উল্লেখ করে তা সংশোধনের দাবিতে উপাচার্য (ভিসি) ভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আবাসন নীতিমালার শর্ত পুনর্বিন্যাসসহ তিন দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ইউটিএলের মানববন্ধন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা ও ঢাকা-৮ আসনের এমপি (স্বতন্ত্র) প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চ্যাপ্টার।
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দিনব্যাপী গবেষণা প্রস্তাবনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির সভাপতি সিয়াম, সম্পাদক মমিনুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মো. মাহমুদুল হাসান সিয়াম’ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মমিনুল ইসলাম’ দায়িত্ব পেয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মো. মাহমুদুল হাসান সিয়াম’ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসী বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘মমিনুল ইসলাম’ দায়িত্ব পেয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কুয়াশার গান’ উৎসবের রঙিন আয়োজন
লোকসংগীত, আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানসহ পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘কুয়াশার গান’ উৎসব। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে জমজমাট এই উৎসবের আয়োজন করে ইবি মিউজিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন এমটু সলিউশন।
বিজয় দিবসে ইবি ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টার পর ইবি মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, উল্লাস মাহমুদসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিবসটি উদযাপন করা হয় । এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাকিব আসলাম, কোষাধ্যক্ষ রবিউল আলম, কার্যনির্বাহী সদস্য এস.এম. শাহরীয়ার স্বাধীন, মনিরুজ্জামান তুহিন, মাশুক এলাহী, মিজানুর রহমান, সামিউল ইসলাম ও আশরাফুল ইসলাম।
যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পাশাপাশি হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।
নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।