হাদির সুস্থতা কামনায় ইবিতে দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শরীফ ওসমান হাদির ওপর নির্বাচনী প্রচারণার সময় হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ওসমান হাদির কথাবার্তা খুবই স্পষ্ট, তিনি ইতিহাস সম্পর্কে ভালো ধারণা রাখেন। হাদি পূর্বের নেতাদের খুবই শ্রদ্ধা করেন। তিনি জুলাই বিপ্লব কে লালন করে এমন দশজন ছাত্রের মধ্যে একজন। গণবিপ্লবের সময় ঢাকার রাজপথে আমাদেরও ছবি আছে। আমরাও কখন হামলার শিকার হতে পারি সেটা জানা নেই। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘হাদি বাংলাদেশের বিবেক। তিনি স্পষ্টভাবে সত্য কথা বলেন। তার নিজের বলতে কিছু নেই। তিনি দেশের জন্য নিবেদিত। তিনি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন যেখানে জুলাই বিল্পবের চেতনা থাকবে। হাদি অন্যান্য দলকে বলেছেন কাউকে স্বৈরাচারের দোসর, ভারতের তাবেদার হতে দিবেন না। তার একফোঁটা রক্ত আমাদের চেতনায় ধারণ করবো। এই সমাজের জন্য বেগম জিয়াকে যেমন প্রয়োজন তেমনি যুব সমাজের জন্য হাদিকে খুব প্রয়োজন। হাদি আমাদের সবার, তিনি কোনো রাজনৈতিক দলের না।’
 
সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে