রাজধানী

ঈদকে সামনে রেখে বাজারে অস্থিরতা, বাড়তি দামে মাছ-মাংস

ঈদকে সামনে রেখে বাজারে অস্থিরতা, বাড়তি দামে মাছ-মাংস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে মাছ, মাংস ও মসলার বাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। তবে সবজির বাজারে তুলনামূলক স্বস্তি বিরাজ করছে। শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকার বাজারগুলোতে ঘুরে এমন চিত্র দেখা যায়। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মসলার বাজারে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের মসলার দাম কেজিপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

২৫ জুলাই, ২০২৬
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটার গ্রেফতার

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটার গ্রেফতার

র‍্যাব জানিয়েছে, কিবরিয়া হত্যা মামলার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ র‌্যাব-৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা মেডিকেলে মারামারির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, জরুরি বিভাগ চালু

ঢাকা মেডিকেলে মারামারির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, জরুরি বিভাগ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে বৈঠক শেষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
নিলামে কেনা ৮০ টাকার জ্বালানি তেল ২৫০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরা

নিলামে কেনা ৮০ টাকার জ্বালানি তেল ২৫০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরা

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে উঠে আসে, জাকির মোল্লা নিলামে প্রতি লিটার ৮০ টাকা দরে তেল কিনে প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন বেশি দামে বিক্রি করছিলেন। পরবর্তীতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তেলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি রমনা বিভাগ-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকালের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা সবাই শাহবাগ থানায় কর্মরত কনস্টেবল।

২৫ জুলাই, ২০২৬
খেজুরের দাম নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

খেজুরের দাম নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

রাজধানীতে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েকজন ক্রেতা ওই রেস্তোরাঁয় ইফতার করতে গেলে খেজুরের দাম নিয়ে কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।

২৫ জুলাই, ২০২৬
বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মো. সরওয়ার বলেন, 'সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।'

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি–ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের

প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি–ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের

আজ বুধবার নগর ভবনে কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় ঢাকাকে বাসযোগ্য ও সুন্দর নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে: বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন, খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর মশক নিধন।

২৫ জুলাই, ২০২৬
কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে রায়েরবাজার এলাকায় তাদের বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
কারওয়ান বাজারে আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজার–এর কাঠপট্টিতে একটি কাঠের দোকানে সোমবার (১৬ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের খবর প্রথম আসে রাত ১০টা ২৮ মিনিটে।

২৫ জুলাই, ২০২৬
অনুমতি ছাড়া মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট নির্মাণে নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট নির্মাণে নিষেধাজ্ঞা

মেট্রোরেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি