১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ নভেম্বর, ২০২৬ ২২:২০:৪২
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নির্ধারিত নতুন দাম আজ রাত ৮টা থেকে কার্যকর হবে।

অটোগ্যাসের দামও বেড়েছে

সাড়ে ৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সিলিন্ডারের দামও একই হারে বাড়ানো হয়েছে। গাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (অটোগ্যাস) দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।

দীর্ঘদিন অপরিবর্তিত থাকার পর সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। এই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজির সরবরাহ খুবই সীমিত। ফলে সাধারণ ভোক্তাদের বড় অংশই এই সুবিধা পান না।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছিল। পরে যুদ্ধবিরতি কার্যকর হলে দাম কমতে শুরু করে। এরপর কয়েক মাস ধরে বিশ্ববাজারে এলপিজির দামে ওঠানামা চলছে।

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে বিইআরসি মূল্য নির্ধারণ করলেও দেশের বাজারে নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। নতুন দাম কার্যকরের আগেই খুচরা বিক্রেতারা ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলেন। নতুন করে দাম বাড়ায় ভোক্তার খরচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলপিজি আমদানিকারকদের দাবি, তাঁরা বিইআরসির নির্ধারিত দামেই পণ্য বিক্রি করেন। তবে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের একাংশ কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করছে।​


সদ্য সংবাদ/ এরআর

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২