রাজধানী
পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা; আরও দুই ভাড়াটে খুনি গ্রেফতার
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ও গাজীপুরের টঙ্গী মাজার রোড এলাকায় পৃথক অভিযানে সোহেল ওরফে পাত্তা সোহেল (৩০) ও সুজন ওরফে মুখপোড়া সুজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে সাভারের বিরুলিয়া থেকে এবং সুজনকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়। দু’জনই পেশাদার ভাড়াটে খুনি এবং দীর্ঘদিন ধরে অপরাধচক্রের সঙ্গে জড়িত।
রাজধানীর রামপুরায় দাড়িয়ে থাকা বাসে আগুন
রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর বাস থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা মনে করছেন, জনমনে আতঙ্ক ছড়াতে ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন লাগানো হয়ে থাকতে পারে।
পল্লবীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত একজন
রাজধানীর পল্লবী থানার বিপরীত পাশে বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
কিবরিয়া হত্যার নেপথ্যে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরোধিতা: র্যাব
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার নেপথ্যে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরোধিতা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের জড়িত থাকারও সম্ভাবনা দেখা দিয়েছে।
২৪-এর গণ-অভ্যুত্থানে ক্ষোভের স্ফুলিঙ্গ মেটিকুলাসলি ব্যবহার হয়েছিল: মঞ্জুরুল আলম
আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট বিভাগের ভিজিটিং সহকারী অধ্যাপক রুদাবেহ শাহি জানিয়েছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে।
প্রফেসর ইউনূসকে বিশ্বাসের চরম মূল্য দিতে হবে বিএনপিকে: এম এ আজিজ
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, বিএনপিকে ড. ইউনূসকে বিশ্বাসের জন্য চরম মূল্য দিতে হবে। তিনি জানান, আন্তর্জাতিকভাবে অত্যন্ত চতুর হলেও বিএনপি তা বুঝতে পারেনি। নিজেরাও প্রথমে ভুল করেছেন, ইউনূসের পক্ষে কথা বলার কারণে সমস্যা তৈরি হয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর রহস্যজন মৃত্যু
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুনতাসিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মরদেহটি পাওয়া যায়। নিহতের বয়স ২২ বছর; তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির অধীনে আইন বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তোফায়েল আহমেদ-এর স্ত্রী আনোয়ারা আহমেদ আর নেই
আনোয়ারা আহমেদ, তোফায়েল আহমেদ-এর স্ত্রী, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
রিকশাচালক সুজন এবার ভোটে: ঢাকা-৮ থেকে মনোনয়ন, প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস
জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার স্যালুট জনসমর্থন আনে রিকশাচালক সুজন, যারা তখন আন্তর্জাতিক ও সামাজিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। এখন তিনি রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছেন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৮ আসনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩
রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছে ভয়াবহ ভুমিকম্পে। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করে বংশাল থানার ডিউটি অফিসার জানান, বংশালের কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারী নিহত হন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শুরু হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
সারা দেশে ভয়াবহ ভূমিকম্প, রাজধানীতে হেলে পড়েছে ৬ তলা ভবন
ভয়াবহ ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী সহ সারা দেশে সৃষ্ট ভূমিকম্পে ভবনটি হেলে পড়েছে। তবে এতে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
যুবদল নেতা কিবরিয়া হত্যা: ডিবি হেফাজতে আসামি মোক্তারের মৃত্যু
রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামি মোক্তার হোসেন ডিবি হেফাজতে থাকাকালীন মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।