জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ পরিষ্কার অভিযান শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় সেগুনবাগিচায় বক্স কালভার্ট পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, 'নাগরিকদের জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি দিতে ডিএসসিসি ইতোমধ্যে বহুমুখী উদ্যোগ নিয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর চারটি বক্স কালভার্ট পরিষ্কারের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময় পাঁচ মাস হলেও বর্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নির্দেশনার মাধ্যমে আগামী এক মাসের মধ্যে এসব কালভার্ট থেকে বর্জ্য অপসারণ করে পানির প্রবাহ সচল করার চেষ্টা করা হবে।'

জলাবদ্ধতা নিরসনে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—৩৩টি জলাবদ্ধতার ‘হটস্পট’ চিহ্নিত করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, প্রতিটি এলাকায় ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) প্রস্তুত রাখা, অতিবৃষ্টিতে পানি সরাতে ৬টি নতুন পোর্টেবল পাম্প সংযোজন এবং বিদ্যমান দুটি পাম্প স্টেশন সচল রাখা।

এছাড়া, পানি নিষ্কাশন সক্ষমতা বাড়াতে নিউ মার্কেট ও সোয়ারীঘাট এলাকায় দুটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে মাস্টারপ্ল্যান সংশোধনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জিরানি, শ্যামপুর, কালুনগর ও মান্ডা খালের প্রবাহ সচল ও পরিবেশ উন্নয়নে কাজ চলমান রয়েছে।

প্রশাসক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'যেখানে সেখানে পলিথিন ও বর্জ্য না ফেলে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহযোগিতা করতে হবে। জনসচেতনতা ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণে শতভাগ সাফল্য অর্জন সম্ভব।'

তিনি আরও জানান, শিল্পকলা একাডেমি থেকে টিটিপাড়া পাম্পস্টেশন পর্যন্ত প্রায় ২.৮৫ কিলোমিটার দীর্ঘ কালভার্টটি পরিষ্কার করা হলে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, মতিঝিল ও নয়াপল্টনসহ আশপাশের প্রায় ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০