রাজধানী

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার নিহতের প্রতিবাদে ঢাকার ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করে। প্রথমে কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরে তারা মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, সেখান দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।

২৫ জুলাই, ২০২৬
পুলিশি বাধায় আটকে গেল জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

পুলিশি বাধায় আটকে গেল জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’

রাজধানীতে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে লং মার্চ শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের মিছিলটি বাড্ডার দিকে অগ্রসর হলে বাড্ডা হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি

এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি

মহাখালী টিভি গেটের পাশে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
শাহবাগে ‘শহীদি শপথ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ

শাহবাগে ‘শহীদি শপথ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত এবং কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে মা–মেয়ে হত্যা মামলা: গৃহকর্মী আয়েশা ৬ দিন, স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ড

রাজধানীতে মা–মেয়ে হত্যা মামলা: গৃহকর্মী আয়েশা ৬ দিন, স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ড

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, আজ বৃহস্পতিবার দুপুরে আয়েশা ও রাব্বিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলেও ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বিপর্যয় নেমে আসতো’

‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বিপর্যয় নেমে আসতো’

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী সহ সারাদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে পুরো ঢাকায় বিপর্যয় নেমে আসতে পারতো বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর পুরানা পল্টনে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় পুরানা পল্টনের সেগুনবাগিচার আত-ত্বরীক টাওয়ার নামের ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা। শনিবার(২২ নভেম্বর) বিকেলে ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

২৫ জুলাই, ২০২৬
মহাখালীতে চলন্ত বাসে আগুন

মহাখালীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর মহাখালীর আমতলীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসে হঠাৎ আগুন ধরে যায়। যাত্রীরা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ধানমন্ডি ৩২ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক্সকাভেটর; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ধানমন্ডি ৩২ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক্সকাভেটর; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট ভাঙতে নিয়ে আসা দুটি এক্সকাভেটর বা খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন একদল বিক্ষোভকারী জনতা শেখ মুজিবের বাড়ি ভাঙতে ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন। তবে তাদের আটকে দেয় আইনশৃকঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২৫ জুলাই, ২০২৬
ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ

ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ

আগামী ২৫ নভেম্বর থেকে যাত্রীরা ঘরে বসেই মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই কার্ডে টাকা লোড করতে পারবেন গ্রাহকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এই সেবার উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে রিচার্জ করা যাবে, পরবর্তীতে অ্যাপের মাধ্যমে একই সেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন